অভিনেত্রী সোহানা সাবা ও তার স্বামী নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। দীর্ঘ দিন ধরেই এমন গুঞ্জন ঢালিউড পাড়ায় উড়ছে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী সাবা জানালেন, তারা আর একসঙ্গে থাকছেন না।
এ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, তিন মাস প্রেম করে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে মুরাদকে বিয়ে করেছিলাম। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর থেকে আমরা আলাদা আছি। আমাদের নিজেদের মধ্যে কিছু মতের দ্বন্দ্ব রয়েছে। মুরাদ আমার সবচেয়ে পছন্দের পরিচালক।আমরা বোঝাপড়া করে-ই ঠিক করেছি আর একসঙ্গে থাকব না। তাই আইনি পদক্ষেপ নিয়েছি।
২০১০ সালে ভালোবেসে সাবা-মুরাদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান। সব কিছু ছাপিয়ে সোনার সংসারে বিচ্ছেদের আগুন জ্বলছে। যা সত্যি সাবা-মুরাদ ভক্তদের জন্য যথেষ্ট কষ্টের।
এসএম





