নিজের প্রথম ছবির কাজ শুরু করলেন ‘কমেডি নাইটস’খ্যাত কপিল শর্মা৷ আব্বাস-মস্তানের ছবিতে শুটিং শুরুর প্রথম দিনই তিনি টুইট করে জানিয়েছেন সেকথা৷

এই অভিনেতার যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ শুরু করার কথা ছিল৷ কথামতো চুক্তিও হয়ে যায়৷ কিন্তু ব্যাপারটা মাঝপথেই ভেস্তে যায়৷ নিজের শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ ঠিকমতো সময় দিতে পারছেন না বলে নিজেই পিছিয়ে আসেন৷ ফলে কাজটি আর করা হয় না৷ তারপরই আব্বাস-মস্তান তাঁকে তাঁদের নতুন ছবিতে চুক্তিবদ্ধ করে নেন৷ কালই ছবির শুটিং শুরু করেন কপিল৷

কালারসে সম্প্রচারিত ছোটপর্দার এই দারুণ জনপ্রিয় শোটি খুব তাড়াতাড়ি সর্বোচ্চ টিআরপিতে পৌঁছেছিল৷ তার পেছনে অনেকটা অবদানই ছিল কপিলের নিজের৷ তারপরই তাঁর কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসতে থাকে৷ অবশ্য যশরাজদের না করার পরই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতে এবার তিনি কমেডি নাইটসেরকাজ কম করবেন৷ ধারাবাহিকটি সপ্তাহে একদিন সম্প্রচারের পরিকল্পনার কথাও জানান৷

জেআই