জামিনে মুক্ত সালমান আগামী ২৯ মে বিনা দ্বিধায় দুবাই যেতে পারবেন। সালমান খানকে বিদেশ ভ্রমণের ছাড়পত্র দিয়ে দিল মুম্বাই হাইকোর্ট।

আপাতত স্বস্তিতেই রয়েছেন এ অভিনেতা। এই অনুমতির ফলে তার স্বস্তি আরো খানিকটা বেড়ে গেল।

জামিনে মুক্ত হওয়ার পর সালমান আবার নিয়মিত হন সিনেমার শুটিংয়ে। এতো দিন দেশের মধ্যে থাকলেও হঠাৎ দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় তার।

তাই তিনি দুবাই যাওয়ার অনুমতি চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। আজ ২৬ মে মঙ্গলবার বিচারপতি শালিনি ফনসলকারের সিঙ্গেল বেঞ্চে এই আবেদনের রায়ের শুনানি ছিল। আজ সালমানের আইনজীবীর আবেদন শুনেই তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দেন বিচারপতি।

এর আগে গত ৬ মে সালমানের ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় ঘোষণার দুই দিনের মধ্যেই গত ৮ মে মুম্বাই হাইকোর্টে জামিন পেয়ে যান বলিউড তারকা সালমান।

প্রসঙ্গত, ২০০২ সালে বান্দ্রায় একটি ‘হিট অ্যান্ড রান’ মামালায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ইতিমধ্যেই দোষী প্রমাণিত হয়েছেন সালমান খান। এ অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছে মুম্বাইয়ের একটি স্থানীয় আদালত।

এমকে