ফারাহ খানের জন্মদিনের মজাটাই নষ্ট করে দিয়েছেন বেরসিক মুম্বাই পুলিশ। গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মিউজিক বাজানোর অপরাধে বলিউডের এ জনপ্রিয় নির্মাতার বাড়িতে হানা দেয় পুলিশ।
এ সময় ফারাহ খানকে পাঁচ হাজার টাকা জরিমানাও করে পুলিশ। পাশাপাশি পার্টি বন্ধ করারও নির্দেশ দেওয়া হয় তাকে। এমন খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম।
৮ জানুয়ারি, বৃহস্পতিবার ফারাহ খানের জন্মদিন উপলক্ষে ফারাহ খান তার লোখন্ডবালা বাড়ি ‘আশিয়ানায়’এক জমকালো পার্টির আয়োজন করেন।
এ সময় কে উপস্থিত ছিল না এই পার্টিতে? নাসিরুদ্দিন থেকে ভিভান শাহ, রণবীর সিং থেকে দীপিকা পাডুকোন, অভিষেক-ঐশ্বর্য থেকে শাহরুখ-গৌরি, মালাইকা, সোনামসহ বলিউডের প্রায় সব তারকারাই ফারাহ খানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।
মাত্র জমে উঠেছিল নাচ, গান। কিন্তু হঠাৎ পার্টিতে উপস্থিত হয় ছয় পুলিশ। তারপর পার্টিতে নেমে আসে গভীর নীরবতা। নির্দেশ দেন পার্টি শেষ করার।
এমকে





