সুইডেনের বিখ্যাত সব লোকেশন থেকে শুটিং করে এলেন শফিক তুহিন। না, কোন ট্র্যাভেলিং টিভি শোর উপস্থাপক হিসেবে নন। নাটক-সিনেমা তো নয়ই। নিজের একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন সেখানে।

যথারীতি মডেল নিজেই হয়েছেন। ক্যামেরার সামনে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তুলে এনেছেন সুইডেনের চোখধাঁধানো বেশ কটি বিখ্যাত লোকেশন। এর মধ্যে রয়েছে সুইডিস নোবেল হাউজ, ক্রুজশিপ, কুইনস হাউজ, ওল্ডিস্টেন প্রভৃতি।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সুইডেন প্রবাসী নির্মাতা আরিফুর রহমান। মাহমুদ মানজুরের কথায় এবং শফিক তুহিনের সুরে সয়না শীর্ষক এ গানটি এখন সম্পাদনার টেবিলে। সম্পাদনা করছেন বোরহান আহমেদ বৃহান।

এদিকে সয়না শীর্ষক এ গানটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই