কলকাতার ছবিতে এখন নিয়মিতই অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। তারই ধারাবাহিকতায় কলকাতার পরিচালক জন হালদারের 'আরো একবার' শীর্ষক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটিতে অভিনয়ের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন ফেরদৌস।

তিনি জানান, এক সপ্তাহ তিনি কলকাতায় থাকবেন। কলকাতার বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং হবে। ছবিটি সম্পর্কে ফেরদৌস বলেন, 'একটি পরিপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে 'আরো একবার' ছবির প্রেক্ষাপট আবর্তিত হয়েছে। বিয়ের ১০-১৫ বছর পরে ভালোবাসাটা যে ফিঁকে হয়ে যায় এবং সংসার জীবনের নানা ঘটনা ঘটতে থাকে এ ব্যাপারগুলোই এখানে দেখানো হবে।'

এ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রানী। ফেরদৌস কলকাতা থেকে ফিরে 'আর এফ এল'র কিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হবেন। এ ছাড়া কিছু ছবির অসমাপ্ত কাজ হাতে রয়েছে, সেগুলো নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

ইআর