মিমকে অপুর পছন্দ না হওয়ায় অপুর সাথে অভিনয় করছেন না শাকিব খান। শাকিব-অপুর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে এই ঘনিষ্ঠতায় অনেক সময় শাকিব বা অপুর জন্য কাল হয়ে দাড়ায়। অনেক সময় অন্য শিল্পীদেরও তার কিছুটা আঁচ পেতে হয়। এবার এর শিকার হলেন শাকিব খান। আচড় পেতে হলো বিদ্যা সিনহা মিমকে।
জানা যায়, সাফিউদ্দীন সাফি'র নতুন ছবি ড্রিমগার্লে শাকিব খান ও মিমকে চুক্তি বদ্ধ করা হয়েছিল। কিন্তু মিমকে অপুবিশ্বাস পছন্দ করেন না। অপু চান না শাকিব মিমের সাথে অভিনয় করুক।
অপুর আপত্তিতে বেশ ভালোই সাড়া দিয়েছেন শাকিব খান। ইতিমধ্যেই পরিচালককে মৌখিকভাবে না করে দিয়েছেন শাকিব। যদিও কারণ হিসেবে শাকিব গল্পের মান ও নানা টেকনিক্যাল বিষয়াদি উল্লেখ করেছেন। কিন্তু মূল বিষয় অপুর আপত্তি।
এ বিষয়ে অবশ্য সাফিউদ্দীন সাফিও কিছু জানাতে অনিচ্ছুক। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখা যাবে শাকিব দেশে ফেরার পর। দেশে এসে তার সাইনিং মানি ফিরিয়ে দেয়ার কথা রয়েছে। আর তখনই বোঝা যাবে অপুর আপত্তিতে শাকিব কতটা সাড়া দেন।
এর আগে অপু বিশ্বাস ববির বিরুদ্ধে আপত্তি তুলেছেন। এমনকি একটি অনলাইল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস ববির বিরুদ্ধে অশালীনতার অভিযোগও তুলেছেন।
এমনকি অপুর কারণে হিরো দ্য সুপারস্টারের শুটিংয়ে ববির ইংল্যান্ড যাওয়ায় বাতিল হয়েছে। যদিও ববির শুভাকাঙ্খীখ্যাত পরিচালক ইফতেখার চৌধুরী ববির পক্ষে নানা যুক্তি দেখিয়েছেন যে, অপুর কারণে নয় ববি নিজ ইচ্ছাতেই যাচ্ছেন না ইংল্যান্ডে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]