কলকাতার জনপ্রিয় অভিনয় শিল্পী  শুভশ্রী ও অঙ্কুশ। দুই বাংলাতেই তাদের জনপ্রিয়তা সমান।                    
পহেলা বৈশাখ উপলক্ষে এ দুজন অভিনয় শিল্পী আরটিভির বিশেষ অনুষ্ঠান একান্ত আলাপে অতিথি হিসেবে এসেছেন।
তাঁরা কথা বলেছেন দুই বাংলার সিনেমা, অভিনয়ে আসা, প্রেম, সম্পর্ক সহ নানা বিষয়।
তানভীর তারেকের উপস্থাপনা ও নূর হোসেন হীরার প্রযোজনায় অনুষ্ঠানটি ১৪ এপ্রিল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]