দেশের অন্যতম প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মমতাজ হারবাল প্রোডাক্টস নির্মাণ করেছে নতুন বিজ্ঞাপন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ এতে মডেল হিসেবে কাজ করেছেন।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা আবীরা ব্যানার্জি ও সিদ্ধার্থ ব্যানার্জি। এটি নির্মাণ করা হয়েছে টালিগঞ্জের বিখ্যাত ইন্দ্রপুরী স্টুডিওতে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার শুরু হবে।
এদিকে মমতাজ হারবাল প্রোডাক্টসের নতুন মেহেদী জয়ার বিজ্ঞাপনও নির্মাণ করা হয়েছে ভারতের মালাশায়ন্ত স্টুডিওতে। এতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী আইরিন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]