বিড়ালদের নিয়ে সিনেমা উৎসব শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিড়াল-প্রেমীরাও বেজায় ব্যস্ত ইন্টারনেট ক্যাট ভিডিও ফেস্টিভ্যাল নিয়ে।
বাঘের মাসি হিসেবে পরিচিত বিড়ালদের নিয়েই পুরো একটা ফিল্ম ফেস্টিভ্যাল। নানা কাণ্ডকারখানা। সিনেমার প্রধান চরিত্র এরাই।ওদের জীবনের সুখ,দুঃখ, আনন্দ সবকিছুই ধরা পড়েছে ক্যামেরার লেন্সে।
দর্শকদের বিচারে সেরা ভিডিও নির্মাতাকে তুলে দেওয়া হবে গোল্ডেন কিটি অ্যাওয়ার্ড। জনপ্রিয় এই উৎসবের জন্য এবার বেছে নেওয়া হয়েছে ওয়াকার সিনেমা হল। উৎসব চলবে সেপ্টেম্বরের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত। টিকিটি বিক্রি শুরু হয়ে গেল ১৫ অগাস্ট থেকে। মোটা আসন বিছিয়ে দেওয়া হবে দর্শদের জন্য। সেখানেই বসবেন দর্শকরা।
২০১২ সালে আমেরিকার সেন্ট লুইসে ইন্টারনেট ক্যাট ভিডিও ফেস্টিভ্যালের পথচলা শুরু হয়। শুরুতেই দর্শকমন জয় করে নেন সিনেমার কলাকুশলীরা। বিড়ালপ্রেমি দর্শকদের ভিড়ও ছিল দেখার মতো।
ইন্টারনেটেও দিনদিন ক্যাট ভিডিওয়ের চাহিদা বাড়ছে। এই নিয়ে ৩ বছরে পা দিতে চলেছে ইন্টারনেট ক্যাট ভিডিও ফেস্টিভ্যাল।
উৎসবের জন্য প্রস্তুতিও চলছে জোরকদমে। এবারের ক্যাট ফিল্মের প্রস্তুতি আরও জমকালো করতে চাইছেন উদ্যোক্তারা। এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থাতো থাকছেই তারসঙ্গে থাকছে রকমারি অনুষ্ঠানও। তবে সবকিছুই এই আদুরে বিড়ালদের নিয়েই।
ক্যাট ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথির আসনে বসবেন লিল বাব। বিড়াল সমাজে একটু বদমেজাজি হিসাবেই পরিচিত এই বিশেষ অতিথি।
এবারের ক্যাট ফেস্টিভ্যালে সিনেমার নায়ক ,নায়িকা, কলাকুশলীরা কী চমক আনেন এখন তার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





