হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার সময় ঘনিয়ে আসছে! জি বাংলা চ্যানেলের হাস্যরসধর্মী জনপ্রিয় অনুষ্ঠান 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার'-এর নতুন আসর শুরু হচ্ছে আগামী মাসে। এবারও যথারীতি উপস্থাপনার দায়িত্ব পালন করবেন মীর আফসার আলি। মূল তিন বিচারক হিসেবে থাকবেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এবারের আসরেও ওপার বাংলার প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিচ্ছেন বাংলাদেশি তরুণরা। সম্প্রতি ঢাকায় এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। পরিচালনা করবেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





