বেশ কিছু নাটকে এর আগে একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম দুই বোন শর্মিলী আহমেদ ও ওয়াহিদা মল্লিক জলি একই ছবিতে অভিনয় করছেন।
মাদকবিরোধী একটি ছবি নির্মাণ করছেন ড. অরূপ রতন চৌধুরী। ছবিটির নাম স্বর্গ থেকে নরক। এই ছবিতেই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তারা। এরই মধ্যে ছোটবোন ওয়াহিদা মল্লিক জলি শুরু করলেও শর্মিলী আহমেদ আগামীকাল থেকে ছবিতে অভিনয় শুরু করবেন।
এখানে শর্মিলী আহমেদ অভিনয় করছেন ফেরদৌসের মায়ের চরিত্রে এবং জলি অভিনয় করছেন নিপুণের মায়ের চরিত্রে। শর্মিলী আহমেদ ও ওয়াহিদা মল্লিক জলি সর্বশেষ সকাল আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক খেয়াতে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকটি এখনও প্রচারে আসেনি।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





