রাজনীতির মঞ্চ থেকে পুরোপুরি দুর্নীতি মোছার মন্ত্র নিয়ে আগমণ ঘটলেও, আপাতত সে ইচ্ছে অতল জলে। তবুও নিজের এই লড়াই না থামিয়ে সাধারণকে পাশে নিয়েই এগোতে চেয়েছেন আন্না হাজারে। তবে এবার মঞ্চ নয়, বরং সিনেমা পর্দাকেই বেছে নিলেন প্রতিবাদের মঞ্চ হিসেবে।
আন্না হাজারে এবার অভিনয় করতে চলেছেন মারাঠি ছবিতে। ছবির নাম ‘আন্দোলন’। আর এই ছবিতে তিনি অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রেই। ছবির পটভূমি লোকপাল বিল, রাজনৈতিক দুর্নীতি ও আন্না হাজারের অনশন।
ছবির পরিচালক রানের জানান, ছবির গল্পের পটভূমি অবশ্যই আন্না হাজারের লড়াই। কিন্তু সেই গল্পের সঙ্গে মিশে যাবে গান্ধীজি, সুভাষচন্দ্র বোসের প্রতিবাদী চরিত্রও। এমনকি ছবিতে জায়গা করে নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্না হাজারের সর্ম্পকের কথাও।
আপাতত, আন্না হাজারেকে নিয়ে চলছে ছবির শ্যুটিং।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
অভিনয়ে আন্না হাজারে