২৩ নভেম্বর সেন্সর বোর্ডে জমা পড়েছে মান্নান হীরার পরিচালনায় মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম। সরকারি অনুদানে ছবিটি নির্মিত হয়েছে।
এপিকের প্রযোজনায় চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মান্নান হীরা নিজেই। এই ছবিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী স্বচ্ছ। অন্য চরিত্র গুলোয় অভিনয় করবেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুন্সি মজনু, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ, ।
চলতি বছর ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হয়। এর চিত্রধারণ করা হয় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে । সেন্সর ছাড়পত্র পেলে আগামী বছরের শুরু দিকে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
জেআই





