শুরু হল পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু -এর শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল সূত্রে জানা গেছে, কলাবাগানের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে ছবিটির শুটিং হয়েছে। প্রথমি দিনে ছবিটির শুটিং-এ অংশ নিয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান ও শিশুশিল্পী মাহি।
আরও জানা গেছে, সিনেমাটির নায়ক শাকিব খান আজ দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পরেই তিনি শুটিং শুরু করবেন পরশু অথবা শনিবার থেকে।
সাফিউদ্দিন সাফির পরিচালনায় রুম্মান রশীদ খানের লেখা চিত্রনাট্যে ছবিটিতে আরও অভিনয় করছেন ওমরসানি, ইমন প্রমুখ।
এদিকে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টুতে জয়ার চরিত্র সম্পর্কে জানা গেছে, এবারে এই অভিনেত্রীকে আরও বেশি গ্লামারাসভাবে দেখতে পাবেন দর্শক।
এ বিষয়ে রুম্মান রশীদ খান বলেন, ‘এর আগে এমন জয়াকে দর্শক কখনই দেখেননি। আরও বেশি গ্লামারাস জয়া আহসানকে নিয়ে হাজির হব আমরা।
রুম্মান আরও বলেন, ‘অনেকটা নীরবেই আমরা সিনেমাটির শুটিং করছি। কাজটি শুরুর পর ধীরে ধীরে এর প্রচারণায় নামান পরিকল্পনা করেছি আমরা। সব মিলিয়ে আরও একটি দর্শক নন্দিত সিনেমা তৈরি করতে চাই। সেই লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু এর যাত্রা শুরু হল আজ থেকে।’
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





