পিস্তল! হ্যাঁ, পিস্তল এক ক্ষমতার নাম। আর সেই ক্ষমতার জের ধরেই পিস্তলধারীরা ক্ষমতার অপব্যবহার করে। পিস্তলের নাম শুনলেই প্রথমে কু-রিপুর কথা মাথায় আসবে এটাই স্বাভাবিক। পিস্তল মানেই খুন, পিস্তল মানেই চাঁদাবাজি ও ছিনতাই এর কথা মনে করিয়ে দেয়।
একজন সাধারণ যুবকের হাতে ক্ষনিকের জন্য পিস্তল স্থান পেলে সেই পরিস্থিতিতে কেমন সব ঘটনা ঘটতে পারে সেসব নিয়েই এই স্বল্পদৈর্ঘ্য সাজানো হয়েছে। খন্দকার সুমনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যটি একটি কুঁড়িয়ে পাওয়া পিস্তলের কাহিনী নিয়ে নির্মিত।
ও আচ্ছা বলা হয় নি, আপনাকে কিন্তু ছবিটি দেখতে ধৈর্য্য ধরতে হবে পাক্কা ১০ মিনিট। কারণ প্রথমে কাহিনীচিত্র ঘোলাটে লাগবে, যার জট খুলবে শেষে গিয়ে এবং আপনি পাবেন ভিন্নতার স্বাদ। স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’ এ বগুড়া জোনের অন্তর্ভুক্ত গাইবান্ধা জেলা থেকে।
জেআই





