অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আবদুল্লাহ আল মামুনের এই শেষ চলচ্চিত্র ‘দুই বেয়াইয়ের কীর্তি’। আগামী ২৬শে ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।
২০০৭ সালে প্রয়াত অভিনেতা ও নির্মাতা আবদুল্লাহ আল মামুন ছবিটির শুটিং শুরু করেছিলেন। কিন্তু ছবির শ্যুটিং শেষ করার আগেই ২০০৮ সালে তিনি প্রয়াত হলে ছবিটি শেষ করা নিয়ে সংকট সৃষ্টি হয়।
ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও পপি। দুই বেয়াইয়ের চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, মীর সাব্বির, তুষার খান ও অধ্যাপক একে আজাদ খান। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।
জেআই





