আগামী ২৪ শে অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি "পিঁপড়াবিদ্যা"। এ উপলক্ষে পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার উদ্যোগে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে ৩ মিনিটের ট্রেলার। ১১ অক্টোবর ট্রেলারটি অনলাইনে উন্মুক্ত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে "আন্দাজে ঢিল ছোঁড়া কন্টেস্ট"।
পুরষ্কার হিসেবে থাকছে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আগামী এক বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করার দারুণ সুযোগ।
এছাড়াও ফারুকীর আগামী ছবির পান্ডুলিপি তৈরির দলে কাজ করা, অভিনয়ে আগ্রহীদেরকে ফারুকীর আগামী ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া হবে।
এই প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য মনদিয়ে ‘পিঁপড়াবিদ্যা’র তিন মিনিটের ট্রেলারটা দেখতে হবে। তারপর ট্রেলার দেখে নিজের মতো করে, নিজের কল্পনায় গল্পটা আন্দাজ করতে হবে। আন্দাজ করে গল্পটা কী রকম হতে পারে তার সারমর্ম ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে লিখে ফেসবুকে ছবিয়াল (www.facebook.com/chabial ) পেজের ইনবক্সে পাঠাতে হবে।
অংশগ্রহণ কারীদের পাঠানো গল্পগুলো থেকে যে পাঁচটি গল্প ‘পিঁপড়াবিদ্যা’র গল্পের খুব কাছাকাছি যাবে ওই পাঁচজন আর যে পাঁচজন ছবিটির গল্পের কাছাকাছি না গেলেও নতুন একটি অন্যরকম গল্প তৈরিকরে ফেলবে ওই পাঁচজন।
সব মিলিয়ে মোট ১০ জন বিজয়ী নির্বাচন করাহবে। এই বিজয়ীরা ২৪ অক্টোবর ‘পিঁপড়াবিদ্যা’ ছবির প্রিমিয়ারে কলা-কুশলীদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে পারবেন। এ ছাড়াও থাকছে পরিচালক এবং শিল্পীদের স্বাক্ষরিত বিশেষটি-শার্ট।
গল্প পাঠানোর শেষ তারিখ ২০ অক্টোবর। এর ফল প্রকাশ করাহবে ২২ অক্টোবর। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই পূর্ব শর্ত হিসেবে পেজে লাইক দিতে হবে এই www.facebook.com/chabial পেজে।
ইআর





