বাংলাদেশের প্রথিতযশা নাট্যদল নাট্য কেন্দ্র তাদের সর্বশেষ প্রযোজনা 'দুই যে ছিলো এক চাকর' নাটকটি নিয়ে জাপান সফরে যাচ্ছে। জাপানের সাইতামাতে অবস্থিত ওয়ারাবি শিমিনকাইকান মিলনায়তনে ২ মার্চ বিকাল ৪টায় নাটকটি প্রদর্শিত হবে।
ইতালীয় নাট্যকার কার্লো গোলডোনি রচিত 'সার্ভেন্ট অব টু মাস্টার্স' অবলম্বনে নির্মিত 'দুই যে ছিল এক চাকর' নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। টোকিওতে বসবাসকারী প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন প্রোটেক ইন্টারন্যাশনালের চৌধুরী সারওয়ার মান্না।
জাপানের নাট্যপ্রদর্শনীতে বিশেষ অতিথি থাকবেন কাবুকি গবেষক ওকিনাওয়া আর্ট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ইতায়া তরু ও ন্যাশনাল ইনস্টিটিউট অব জাপানিজ লিটারেচারের প্রেসিডেন্ট কিওজোতাকেউ।
জাপান  সফরে নাট্য কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরা হলেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, মোশাররফ করিম, ইউসুফ হাসান অর্ক, সাইফ আহম্মেদ, লুসি তৃপ্তি গোমেজ, হাবিব মাসুদ, সঙ্গীতা চৌধুরী, শরীফ হোসেন ইমন, আরিক আনাম খান, মনামী ইসলাম কনক, আমিনুল ইসলাম জুয়েল, শহীদুল্লাহ সবুজ, সাদিক ইয়াসমিন শান্তনা ও রাকীব সোহাগ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]