ফ্রিল্যান্স ফটোগ্রাফার সুমন প্রতি রাতে গুলশানের অভিজাত এক কফি হাউজে যায় ৪০০ টাকা মূল্যের এক কাপ কফি খেতে। তবে কফি খাওয়া নয়, সেখানকার এক ওয়েট্রেসকে দেখতে যাওয়াই তার মূল উদ্দেশ্য।
অভি নামের সেই ওয়েট্রেসকে খুব পছন্দ করে সুমন। কিছু না বললেও মেয়েটি ঠিকই বুঝতে পারে বিষয়টা। একদিন সুমন তার ফোন নম্বর চাইলে মেয়েটি দেয় না।
এরপর কয়েকদিন সুমনকে কফি হাউসে আসতে না দেখে অভির মন খারাপ হয়। কয়েকদিন পর আবার আসে সুমন। কফির মগ উঠিয়ে দেখে টিস্যু পেপারে একটি ফোন নাম্বার লেখা। সুমনের বুঝতে দেরী হয় না নম্বরটা অভির। শুরু হয় দু’জনের ফোনালাপ। এক পর্যায়ে দু’জনেই দু’জনকে ভালোবাসার কথা বলে।
এদিকে, বিদেশ ফেরত এক যুবকের সঙ্গে অভির বিয়ে ঠিক করে ফেলে তার বাবা। এরপর কী হয়? জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘আলো ফুল ও ভালোবাসার গল্প’।
মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, ঝুনা চৌধুরী, জেবুন্নেসা জামান, বাকার বকুল, সংগীতা চৌধুরী প্রমুখ। পহেলা ফাল্গুন সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পহেলা ফাল্গুনে 'আলো ফুল ও ভালোবাসার গল্প'
ফ্রিল্যান্স ফটোগ্রাফার সুমন প্রতি রাতে গুলশানের অভিজাত এক কফি হাউজে যায় ৪০০ টাকা মূল্যের এক কাপ কফি খেতে। তবে কফি খাওয়া নয়, সেখানকার এক ওয়েট্রেসকে দেখতে যাওয়াই তার মূল উদ্দেশ্য।





