প্রথম সপ্তাহেই প্রায় ৭৭ কোটি টাকা পকেটে পুড়ে চলতি বছরের সেরা দ্বিতীয় মুভি হয়েছে ‘এক ভিলেন’। যদিও মুভিটি রিলিজের আগে থেকেই এটি নিয়ে ছিল নানা রকমের আলেচনা ছিল। মুভিটিতে মূখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা ও রিতেশ দেশমুখ।

বছরের শুরুতেই মুক্তি প্রাপ্ত মুভি ‘গুন্ডে’কে পিছনে ফেলে ২০১৪ সালে এখনো পর্যন্ত চতুর্থ সবচেয়ে সফল মুভির তকমা জিতে নিয়েছে ‘এক ভিলেন’। মুভিটির গানও আগেই থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মোহিত সুরির পরিচালনা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

এছাড়া রিতেশ দেশমুখের অভিনয়ের তারিফও করছেন সকলে। শ্রদ্ধা কাপুরও দর্শকের মন কেড়েছেন। সিদ্ধার্থ মলহোত্রাও একেবারে অন্য রূপে সামনে এসেছেন। আশা করা যাচ্ছে, মুভিটি খুব তাড়াতাড়িই ১০০ কোটির ক্লাবে নাম লিখাবে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই