একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ। গত ২৩ মার্চ সকালে শ্বাস কষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ৪৪০ নম্বর কেবিনে ডা. আতিক মুস্তাফার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তার সহধর্মিনী শাহানা হোসেন জানান, ‘তার হার্টে সমস্যা দেখা দেয়ায় ফুসফুসে পানি জমেছে। ফলে নিউমোনিয়া ও ব্রংকাইটিসজনিত সমস্যাও দেখা দিয়েছে। এছাড়া তিনি কিডনী জনিত সমস্যাও ভুগছেন।’
তিনি আরো জানান, ‘প্রায় পনেরো বছর আগে খালিদ হোসেনের একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিলো। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ।’
একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য লাভের জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের জন্ম ১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায়। তার গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রায় একদশক আগে তার সর্বশেষ নজরুল সংগীতের অ্যালবাম ‘শাওন রাতে যদি’ বাজারে আসে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
খালিদ হোসেন গুরুতর অসুস্থ
একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ। গত ২৩ মার্চ সকালে শ্বাস কষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি রাজধানীর





