৭ই মার্চ সারাদেশে ১৫০টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে শাকিব-ববির ‘রাজত্ব’। অগ্নির অসাধারণ সাফল্যের পর নির্মাতা ইফতেখার চৌধুরী নতুন স্বপ্ন দেখছেন ‘রাজত্ব’ নিয়ে।
সিনেমা বোদ্ধারা ধারণা করছেন ‘রাজত্ব’ অগ্নির রেকর্ড ছাড়িয়ে যাবে। এর পিছনে প্রধানতম কারণ একইদিনে ১৫০টি হলে ছবিটি মুক্তি পাওয়া। তাছাড়া শাকিব-ববি জুটিকে দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করে। এর আগে এ জুটির মুক্তি পাওয়া 'ফুল এন্ড ফাইনাল' ছবিটিই এর প্রমাণ। 'ফুল এন্ড ফাইনাল' দিয়ে শাকিব-ববি সিনেমা জগতে নিজেদেরকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
রাজত্ব সিনেমায় প্লে-ব্যাক করেছেন হাসিব, দোলা, ইভা এবং এলিটা।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]