ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আগে থেকেই আলোচনার শীর্ষে ছিল আশিকুর রহমান পরিচালিত শুভ-আঁচল জুটির কিস্তিমাত সিনেমাটি। সিনেমাটি প্রায় অর্ধশত হলে মুক্তি দিলেও এখন এর সংখ্যা দাঁড়িয়েছে ৭২।

সিনেমাটির পরিচালক জানান, ‘প্রথমে প্রায় অর্ধশত হলে মুক্তি পায় এ সিনেমাটি। এখন সব মিলিয়ে ৭২টি হলে চলছে। আগামী সপ্তাহে আরও ৪০টি হলে কিস্তিমাত সিনেমাটি প্রদর্শিত হবে জানিয়েছেন এ নির্মাতা।

জানা যায়, গতকাল মিরপুরে সনি, এবং অভিসারে রেকর্ড সংখ্যক টিকেট বিক্রি হয়েছে।

এদিকে ঢাকার অভিসার, বলাকা, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেপ্লেক্স, গাজীপুরের উল্কা, সিরাজগঞ্জের নিউ রজনীগন্ধা, শ্রীমঙ্গলের জয়, কুমিল্লার গ্যারিসনসহ দেশের অধিকাংশ সিনেমা হলে  হাউজফুল যাচ্ছে।

শুভ-আঁচল ছাড়াও আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, টাইগার রবিসহ আরো অনেকে। ছবিতে শুভ একজন পুলিশ অফিসার। আর আঁচল একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন। `কিস্তিমাত` ছবিতে মোট ৫টি গান রয়েছে। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, ইমরান, নাভেদ ও সচি শামস। গান গেয়েছেন ইমরান, পড়শী, পূজা, কণা প্রমুখ।

জেআই