দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস সম্প্রতি কলকাতার একটি নতুন ছবিতে অভিনয় করছেন।                    
ছবির 'নাম ছিড়ে যাস না'। ছবিটি নির্মাণ করছেন কলকাতার প্রখ্যাত পরিচালক রাম। এতে ফেরদৌসের বিপরীতে রয়েছেন নবাগত রূপসা। এ ছবির ব্যাপারে জানতে চাইলে ফেরদৌস বলেন, ছিড়ে যাস না-র কাহিনী একবারেই ভিন্ন। অনেকদিন পর মনের মতো একটি চরিত্রে অভিনয় করছি। দুই দেশের দুই ধর্মের দুটি ছেলেমেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]