সাধারণত টিজার বানানো হয় ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য দিয়ে। কিন্তু ‘বাপজানের বায়স্কোপ’ টিজার বানানো হয়েছে ছবির মেকিং অব এবং গুরুত্বপূর্ণ দৃশ্য দিয়ে। টিজারটি ইতিমধ্যে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। ময়

রিয়াজুল রিজু পরিচালিত ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন শহীদুল ইসলাম সেলিম, মাসুদ মহিউদ্দিন, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ছবির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, চন্দনা মজুমদার, অমিত মল্লিক, এএসএম সায়েম বিপ্লব, আমিরুল ইসলাম, মাসুদ মহিউদ্দিন ও ফকির জহির উদ্দিন। চিত্রগ্রহনে ছিলেন মেহেদী রনি।

বর্তমানে ছবিটির শ্যুটিং শেষ হয়ে ডাবিং চলছে।

জেআই,