প্রবীণ চার অভিনেতা এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবির একটি আইটেম গানে শরীর দোলালেন। এরা হচ্ছেন এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং আমিরুল হক চৌধুরী।

‘ওরে ওরে ওরে আমার পিপড়াঁ পিছে লেগেছে’ শিরোনামের গানে নেচেছেন তারা। মিমির কন্ঠে গাওয়া আইটেম কন্যা হিসেবে গানটির সঙ্গে আরও নেচেছেন বিপাশা কবির।

‘এক পৃথিবী প্রেম’ ছবিতে অভিনয় করছেন আসিফ ও আইরিন জুটি।
জেআই