কয়েকদিনে রাজধানীতে মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে।

কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশজুড়ে ডেঙ্গু আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। তার রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। জয়ার অবস্থা এখন তিন দিন আগের চেয়ে একটু ভালো। তবে তার শরীরে জ্বর ও ব্যথা আছে।

এই মুহূর্তে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন জয়া আহসান।

এই অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জয়ার এক ঘনিষ্টজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও রয়েছে ।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘এটি সাধারণ জ্বর, তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি।’ তবে দুদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি জয়া পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করছেন। সেখানেও তিনি সমানভাবে জনপ্রিয়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি।

এএস