বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

তবে নতুন প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তদূর্ধ্ব বহাল রয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এ স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম খুচরা মূল্য ৬৫ টাকা করা হলো।

একই বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত ৭ সেপ্টেম্বর নিম্নস্তরের সিগারেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রজ্ঞাপন জারি করা হলো।

এনএইচ