টিভির অনেক নাচের অনুষ্ঠানেই অংশ নিয়েছেন মিম। ভবিষ্যতেও নেবেন। চলচ্চিত্রে তো তাঁকে নাচতেই হচ্ছে। কিন্তু মিম কি কখনো নাচ শিখেছেন?

‘না, আমি তো কখনো নাচ শিখিনি।’ মিমের সহজ-সরল স্বীকারোক্তি।

তাহলে নাচের অনুষ্ঠানে কীভাবে অংশ নিচ্ছেন? মিম বললেন, ‘অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে নিয়মিত মহড়া করি। তাতেই হয়ে যায়। ছোটবেলা থেকে নানা কারণে নাচটা শেখা হয়নি। তবে নাচের ব্যাপারে আমার দারুণ আগ্রহ ছিল, এখনো আছে।’

মিম জানালেন, এবার নাকি টিভিতে তাঁর একক নাচের অনুষ্ঠান হবে! আরটিভিতে। পাঁচ ধরনের নাচ। তার মধ্যে একটি আবার উচ্চাঙ্গ নৃত্য!

মিম বললেন, ‘কিছুদিন আগে তন্ময় তানসেনের পদ্মপাতার জল ছবিতে একটি উচ্চাঙ্গ নাচ আমাকে নাচতে হয়েছে। খুব কঠিন নাচ। পুরো চার দিন মহড়া করেছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটু ভয় লেগেছিল।’এবারও মহড়ার ওপরই জোর দিচ্ছেন তিনি।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই