'রাগিনি এমএমএস টু'র ট্রেলার মুক্তির দু’দিনের মধ্যেই ইউটিউবে দর্শকের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ট্রেলারে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকাতেই দিন দিন বেড়ে চলেছে দর্শক। তবে ইউটিউবের নিয়মানুযায়ী ছবিটিতে প্রাপ্ত বয়স্কদের ট্যাগ লাগিয়ে দিল কর্তৃপক্ষ।
এই খবর নজর এড়ায়নি ইউটিউব কতৃপক্ষদেরও। ইন্টারনেটে কোনো সেন্সারশিপ না থাকলেও, ইউটিউবের নিয়মে রয়েছে উত্তেজক দৃশ্যের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কের ট্যাগ লাগিয়ে দেয়ার। তাই নিয়ম মেনে একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’-তেও ইউটিউব লাগিয়ে দিল তাদের প্রাপ্ত বয়স্কের ট্যাগ। যার ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। নিজের ইমেইল আইডি দিয়েই প্রবেশ করতে হবে এমএমএসের দুনিয়ায়।
এর আগে বলিউডের অন্য কোনো ছবির ক্ষেত্রে এরকম পদক্ষেপ নেয়নি ইউটিউব। সমালোচকদের মতে, এতে ‘রাগিনি এমএমএস টু’র জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলল ইউটিউব। (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য 'রাগিনি এমএমএস টু'