প্রথমে কৃশ-কুইন এর প্রেম থেকে কাদা ছোড়াছুড়ি। ঋত্বিক আর কঙ্গনাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই পানিঘোলা হচ্ছিল। এবার তা আরও একধাপ এগিয়ে গড়াল আদালত পর্যন্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে 'আশিকি ৩' নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ঋত্বিককে 'সিলি এক্স' বলেছিলেন। একথাতেই বেশ আপত্তি তোলেন বলিউডের এই সুপার হিরো।
ঋত্বিক জানান, কঙ্গনার সঙ্গে তার এরকম কোনও সম্পর্ক ছিল না। তাকে 'এক্স' বলে তার সম্মানহানি করেছেন কঙ্গনা।
প্রথমে এর জন্য 'কুইন'কে সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষমা চাওয়ার কথা বলেন হৃতিক। কিন্তু কঙ্গনা জানান তিনি নাকি এরকম কিছু বলেনইনি।
এরপরই কঙ্গনাকে আইনি চিঠি পাঠান হৃতিক। তবে চুপচাপ হজম করার মেয়ে কঙ্গনা নন। পাল্টা চিঠি তিনিও পাঠিয়েছেন। অভিযোগ, কঙ্গনাকে হুমকি দিয়েছেন ঋত্বিক রোশন।
এমআইএস।





