দিদি ক্যাটকে বিদেশ থেকে টেনে এনে শিখিয়ে, পড়িয়ে বলিউডের হিরোইন তৈরি করলেন। আর এবার ক্যাটরিনা কাইফের বোনকে বলিউডে নয়, সোজা হলিউডে নিয়ে গেলেন বলিউডের দাবাং খান সালমান!
বহুদিন আগে থেকেই ক্যাটরিনার বোন ইজাবেল কইফকে সিনেমায় নিয়ে আসার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিলেন সালমান খান। প্রথমে চেষ্টা করেছিলেন বলিউডে যদি তাঁকে লঞ্চ করা যায়।
কিন্তু ইজাবেলের অভারতীয় লুকই বাধ সাধল সে ব্যাপারে। ক্যাটরিনা কাইফ যেমন বিদেশি হলেও, তাঁর মধ্যে রয়েছে এক ভারতীয় ছাপ। কিন্তু ইজাবেল পুরোটাই বিদেশি। এমনকি দিদির মতো দু’একটা হিন্দিও বলতে পারেন না ইজাবেল। প্রথমে অবশ্য দিদির মতো বোনকেও ট্রেনিং দিতে চেষ্টা করেছিলেন সালমান।
কিন্তু শেষমেশ, ক্লান্ত আমার ক্ষমা করও প্রভু বলে যেন হাল ছাড়লেন তিনি। তবে ক্যাটকে যখন কথা দিয়েছেন বোনকে সিনেমায় নামিয়েই ছাড়বেন, তাই রাতারাতি এক প্রোডাকশন হাউজ খুলে তৈরি করে ফেললেন ইংরেজি ছবি ‘ডক্টর ক্যাবি’।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ডক্টর ক্যাবির’ ট্রেলার। ছবিতে ইজাবেলের সঙ্গে দেখা যাবে নতুন অভিনেতা বিনয় ভিরমানি। ছবিটি পরিচালনা করেছেন কানাডার পরিচালক জেন ফ্রানকোয়িস পওলিয়ত।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
ক্যাটরিনার বোনকে হলিউডে পাঠালেন সালমান!
দিদি ক্যাটকে বিদেশ থেকে টেনে এনে শিখিয়ে, পড়িয়ে বলিউডের হিরোইন তৈরি করলেন। আর এবার ক্যাটরিনা কাইফের বোনকে বলিউডে নয়, সোজা হলিউডে নিয়ে গেলেন বলিউডের দাবাং খান সালমান!





