ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বলিউড পাড়ায় বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম হয়েছে। প্রত্যেক সেলিব্রেটিরা তাদের টুইটারের মাধ্যমে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ফারহান আক্তার তার টুইটার বার্তায় বলেছেন, ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু। আশা করি আগামী ৫ বছরে ভারতসহ ভারতের সকল মানুষের উন্নতি হবে।
অভিনেত্রী প্রীতি জিনতা লিখেছেন, আমি বিশ্বাসী যে, ভারত প্রসিদ্ধি লাভ করবে, সুরক্ষা এবং উন্নতিতে আরো এগিয়ে যাবে তবে পূর্বের মতো নয়। ইতিহাসে এ দিনটিকে স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে।
শিল্পী আশা ভোঁসলে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে শ্রী নরেন্দ্র মোদিকে আগামীতে আরো বেশি সচেতন থাকারও অনুরোধ করেছেন।
মডেল খ্যাত সিদ্ধার্থ রায় বলেছেন, ‘বিদায় একাধিপত্বের রাজত্ব! আশা থাকলো ভালো সময়ের।ৱ
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]