শ্যুটিং সেরে ভোট প্রচারে।  দেড় মিনিটেই শেষ দেবের ভাষণ। অভিনেতা হিসেবে নয়, ভূমিপুত্র হিসেবেই ভোট চাইলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
মঙ্গলবার পশ্চিমমেদিনীপুরের তিন লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
কর্মীসভার পর মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম চত্বরেই সাধারণ মানুষের মুখোমুখি হন তিনি। দেবকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভোটারদের মুখোমুখি হয়ে তাঁকে জয়ী করার আবেদন জানান অভিনেতা দেব।
কর্মীসভা শুরুর আগে ছবির প্রচারে চন্দ্রকোণায় ছিলেন দেব। সেখানেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাঁর অকপট স্বীকারোক্তি রাজনীতির ময়দানে তিনি নতুন। শিখতে চান। জয় নিয়ে ভাবছেন না। তবে সুযোগ পেলে মানুষের জন্য কাজ করবেন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই