বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন প্রয়াত কলম জাদুকর হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ। গ্রামীণফোনের 'গুড নিউজ নাম্বার ১২১১৩' শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে নুহাশকে। তবে এটি এখনো টিভি পর্দা পর্যন্ত আসেনি। সম্প্রতি বিজ্ঞাপনটি উন্মুক্ত হয়েছে ইউটিউবে।

ফেসবুকে নিজের পেজে ভিডিওটি পোস্ট করে প্রথমবার মডেলিংয়ে কাজ করার কথা জানিয়েছেন নুহাশ। 

তিনি বলেন, 'নির্মাতা পিপলু আর. খানের সঙ্গে আলোচনার পর বিজ্ঞাপনটি নিয়ে উচ্ছ্বাস জন্মায় আমার মধ্যে। এটা চমৎকার অভিজ্ঞতা। বিজ্ঞাপনচিত্রটিতে যারা কাজ করেছেন, তারা প্রত্যেকেই প্রাণবন্ত, পরিশ্রমী ও খুবই বন্ধুসুলভ। আমার সহ-মডেলরা মনে করাচ্ছিল, আমি যেন ঘরেই আছি! যে সংলাপ শোনা যাচ্ছে তা অন্য একজনের ডাব করা।' শীঘ্রই টিভি পর্দায় এর প্রচার শুরু হবে।

জেআই