নিজ ছেলেকে সাংবাদিকদের সামনে পরিচয় করিয়ে দিলেন নন্দিত অভিনেতা সোহেল রানা। আজ থেকে ইউল আপনাদের ভাই, আমাকে যেমন আমার সময়ের সাংবাদিকরা ভাই হিসেবে বন্ধু হিসেবে মনে করতেন। আমার সন্তান ইউল রাইয়ানকেও আপনারা ভাই বন্ধু হিসেবে গ্রহণ করবেন।

নিজ ছেলেকে এভাবেই সাংবাদিকদের সামনে পরিচয় করিয়ে দিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীতুল্য নায়ক ড্যাশিং হিরো খ্যাত সোহেল রানা।

তিনি আরও বলেন, ও যদি কখনো ভুল করে তাহলে আপনারা সমালোচনা করে তার ভুলগুলো শুধরে দিবেন।

সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ ইউল রাইয়ান নাম নিয়ে অদৃশ্য শত্রু ছবির মাধ্যমে নায়ক হিসেবে মিডিয়ায় পদার্পণ করছেন। একই সাথে মাশরুর পারভেজ নামে পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এ উপলক্ষ্যেই পারভেজ ফিল্মস রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্টে একটি পরিচিতি মুলক অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানেই সোহেল রানা তার ছেলেকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। একই অনুষ্ঠানে তিনি নতুন পরিচালক আকিব পারভেজকেও পরিচয় করিয়ে দেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই