বছরের শেষে বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে রাজকুমার হিরানির পিকে। পাড়ি দিয়েছে ৬০০ কোটির ক্লাবে। কিন্তু বছরের শুরুটা তেমন ভালো হলও না বলিউডের। অ্যালোন থেকে শুরু করে ডলি কি ডোলি, হাওয়াইজাদে, খামোশিয়াঁন তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।
কিন্তু একটু দেরি হলেও শেষে বাজি মারল অক্ষয়ের বেবি। বছরের প্রথম বানিজ্যিক ভাবে সফল বলিউড সিনেমা ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে ।
এক ভয়ঙ্কর আতঙ্কবাদীর খোঁজে ভারতীয় এক স্পাইয়ের জীবনকাহিনী নিয়ে ছবি বেবি। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও ৩ জন পাকিস্তানি অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন। অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয়, টানটান স্ক্রিপ্ট, অসাধারণ পরিচালনা বেবিকে সাফল্যের পথ দেখাল বলে বিশেষজ্ঞ মহলের মত।
অক্ষয়ের সঙ্গেই অনুপম খের সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। অক্ষয় কুমার ছাড়াও ৩ জন পাকিস্তানি অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই সিনেমাটি।
জেআই





