সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা ‘ফেয়ার হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতায় সেরা আবুল কালামকে সংবর্ধনা জানিয়েছেন তার এলাকাবাসী।

শুক্রবার বিকালে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের চকদ্দর্গা গ্রামের চকদূর্গা বেকার যুব সমবায় সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদের বাবা আব্দুল বাছেদ ও তার মা মর্জিনা বেগম।

এসময় আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, নিজ গ্রামে ফিরে মাটি খুঁজে পেলাম। এই মাটি আমার মা। আমি এই গ্রামের সন্তান। আপনাদের সকল সহযোগিতা ও আর্শীবাদে প্রতিযোগিতায় সেরা হতে পেরেছি। এ জন্য দেশের সকলের কাছে আমি কৃতজ্ঞ।

সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চকদূর্গা বেকার যুব সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জিন্নাত আলী, আনোয়ার হোসেন রানা, আবু হানিফ, আব্দুল বারি, নুরুল ইসলাম, শামসুল হক, ফারুক, আনোয়ার আলী, আলমগীর হোসেন, কালাম হোসেন, মামুন, মাছুদ হাসানসহ আরো অনেকে।

জেআই