এবার ভৌতিক চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। জিএম সৈকত এর এক ঘন্টার নাটক 'ভয়' এ তাকে ভৌতিক চরিত্রে দেখা যাবে।  তার বিপরীতে কাজ করেছেন শাহরিয়ার শুভ ও আবিদ রায়হান। এর আগেও একটি নাটকে ভৌতিক চরিত্রে অভিনয় করছিলেন হিমু।
নাটকে দেখা যাবে,  দুই বন্ধু শাহরিয়ার শুভ ও আবিদ রায়হান ব্যবসায়িক কাজে গিয়ে এক বাংলোতে ওঠে। তাদের সাথে এক মেয়ের দেখা করার কথা কিন্তু সেখানে তার জায়গায় অন্য একটি মেয়ে কথা বলে যায়।
তারা ধারণা করেন যে, তারা যে মেয়ের জন্য কথা বলতে এসেছে এ সেই মেয়েই। কিন্তু আসল মেয়েটা  বুঝতে পারে তার ভুল কারো সাথে কথা বলেছে। তখনই তারা আবিষ্কার করে এ মানুষ নয় ভূত।  
এবং সেই সাথে মনে করে বাংলোয় ঢোকার সময় গাছের গায়ে একটা মেয়ের নাম দেখে ঠাট্টা করেছিলো।  এ সেই মেয়ের আত্মা যে তাদের মেরে ফেলার জন্য ঘুরছে। অবশেষে সেই গাছের কাছে গিয়ে ক্ষমা চায় তারা।
বর্তমানে হিমু দিদি, সংঘাতসহ বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ করছেন। এছাড়া নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন জনপ্রিয় টিভি শো কমেডি আওয়ার।
আনন্দগ্রাম নামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন হিমু। শামীম জামানের পরিচালনায় নাটকটিতে হিমুর বিপরীতে অভিনয় করেছেন মোশারফ করিম। নাটকটি এসএ টিভিতে প্রচারিত হবে।
[b]ঢাকা, (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]