জনপ্রিয় শিশুশিল্পী দিঘি এবার বাবাকে নিয়ে হাজির হলেন ছোট পর্দায়।
বাংলাভিশনের সেলিব্রেটি প্রোগ্রাম আমার আমিতে এবারের পর্বে অতিথি মডেল অভিনেত্রী দীঘি ও তার বাবা সুব্রত। অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন সিনেমা ও অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে।
এছাড়া আরও বলেছেন ব্যাক্তি জীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় আমার আমি-র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২৩ আগস্ট, শনিবার রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





