এবারই প্রথম দর্শকপ্রিয় তিন তারকা একটি ধারাবাহিক নাটকে এক সঙ্গে অভিনয় করছেন। এরা হলেন, দিতি, নাদিয়া ও হোমায়রা হিমু। এর আগে এই তিন অভিনেত্রী এক সঙ্গে কোন নাটকে অভিনয় করেননি।
মোহাম্মদ জিয়া উদ্দিন রচিত এ নাটকের নাম 'চেয়ারম্যানবাড়ি'। এটি পরিচালনা করছেন সরদার রোকন। ধারাবাহিক এ নাটকে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করছেন রহমত আলী। তার স্ত্রী রাহেলার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা দিতি। তার বড় মেয়ে মিতা চরিত্রে নাদিয়া। আর নাদিয়ার ননদের চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু।
দিতির সঙ্গে নাদিয়া এর আগে বহু নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ দিতি ও নাদিয়া এক সঙ্গে অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিমান নাটকে।  দিতির সঙ্গে হিমু গুলশান এভিনিউ ও ডেইলি সোপ নাটকে অভিনয় করেছিলেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]