সকাল থেকেই এফডিসি মুখরিত হয়ে ওঠে নবীন প্রবীণ তারকা শিল্পীদের পদচারণায়।  ৩ এপ্রিল দিনটি জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396522214.jpg[/img]
সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা।
উদ্বোধনী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় তথ্যমন্ত্রী ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক সহ দেশের চলচ্চিত্রের নবীন-প্রবীণ সকল স্তরের অভিনেতা অভিনেত্রী, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, চলচ্চিত্র সংগঠন এবং চলচ্চিত্র প্রেমীরা।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396534754.jpg[/img]
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রয়েছে চলচ্চিত্র মেলা, রেড কার্পেটে তারকাদের আনাগোনা, টক শো, স্থির চিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রজেকশন, সেমিনার, সংগীত পরিবেশনা সহ চলচ্চিত্র প্রদর্শনী।
শিশু কিশোরদের বিনোদনের জন্য আছে পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ, ইত্যাদি। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এসব কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে এটিএন বাংলা।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396522245.jpg[/img]
সন্ধ্যায় রয়েছে জমকালো অনুষ্ঠানে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহন করবেন মৌসুমী-ওমর সানী, ফেরদৌস-নিপুণ, মারুফ-তমা মির্জা, আরেফিন শুভ-আঁচল, অনন্ত-বর্ষা, জায়েদ খান-মম, মাহি-বাপ্পি ও রোজ। সংগীত পরিবেশনা করবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব, আরফিন রুমী, এসআই টুটুল, তপন চৌধুরী, রবি চৌধুরী, আঁখি আলমগীর, আলম আরা মিনু, বাদশা বুলবুল, আতিক হাসান, পড়শী, রুমানা ও আগুন।  
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]