প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে মেরিল প্রথম আলো ২০১৩ প্রদান করা হলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার আজীবন সম্মাননায় ভূষিত হন নায়করাজ রাজ্জাক।                    
অন্যান্য শাখায় পুরস্কার যারা পেলেন তারা হলেন-
[b]সমালোচক পুরস্কার (চলচ্চিত্র):[/b]
সেরা চলচ্চিত্র মৃত্তিকা মায়া (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড)
পরিচালক মহম্মদ হান্নান (শিখন্ডী কথা)
অভিনয়শিল্পী (পুরুষ) রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া) ও রাখাল সবুজ (শিখন্ডী কথা)
অভিনয়শিল্পী (নারী) নাজনীন চুমকি (একই বৃত্তে)
[b]সমালোচক পুরস্কার (টেলিভিশন):[/b]
টিভি নাটক নির্দেশক ওয়াহিদ আনাম (পাড়ি)
চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ার (জং কুটুম্বপুর)
টিভি অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (সেই রকম চা খোর)
টিভি অভিনয়শিল্পী (নারী) ফারজানা ছবি (সীমানা পেরিয়ে)
[b]তারকা জরিপ পুরস্কার:[/b]
কণ্ঠশিল্পী (পুরুষ) আসিফ আকবর (এক্স প্রেম)
কণ্ঠশিল্পী (নারী) ন্যান্সি (আকাশ হতে চাই)
টিভি অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (সিকান্দার বক্স এখন বিরাট মডেল)
টিভি অভিনয়শিল্পী (নারী) তিশা (যদি ভালো না লাগে দিও না মন ২)
চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) শাকিব খান (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)
চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) জয়া আহসান (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিন) ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]