মৃত্যুর পরও জেগে থাকে ভালোবাসা। মম'র প্রতি শুভর এই ভালোবাসায় ক্ষত-বিক্ষত করে তোলে মমকে। এমনই নাটকের গল্পে অভিনয় করেছেন মম ও সজল শাহরিয়ার শুভ।
নাটকে দেখা যায়, উচ্চবিত্ত পরিবারের সন্তান জয়। দুর্ঘটনায় তার দু'টি চোখই নষ্ট হয়ে যায়। এরপর নতুন চোখ লাগানো হয়। একদিন রাতে যার চোখ জয়কে লাগানো হয়েছে তার আত্মা জয়ের সামনে এসে তার গল্প বলা শুরু করে। আত্মার নাম শুভ্র। সে তানিয়া নামের একটি মেয়েকে ভালবাসত। একদিন মেয়েটির বাবা ছেলেটিকে অফিসে ডেকে নিয়ে কফির সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে তাকে। জয় তানিয়াকে খুঁজে বের করে সব খুলে বলে। তানিয়া বিশ্বাস করতেই চায় না তার বাবা এমন কাজ করবে। শুরু হয় নতুন নাটকীয়তা।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ভালোবাসি তোমায়। আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় নাটকটি ২০ জুন, শুক্রবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





