তখন রাত দুটো। মুম্বইয়ের 'তাজ ল্যান্ড' হোটেল হাজার তারার আলোয় ভরা। সেই আলো আরও জোরদার হল, যখন বলিউড বাদশা শাহরুখ খান পা রাখলেন রিসেপশন রুমে। শুধু পা রাখলেন না, রীতিমতো পা মেলালেন সালমান খানের সঙ্গে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল, শাহরুখ অভিনীত ছবির জনপ্রিয় গান 'ছাঁইয়া.....ছাঁইয়া'।

হায়দরাবাদে সালমানের বোন অর্পিতা-আয়ুষ-এর বিয়েতে অনেক নিমন্ত্রিতই উপস্থিত থাকতে পারেননি। এই তালিকায় স্বয়ং খান সাহেবও ছিলেন। সেই অভাব তিনি সুদে-আসলে মিটিয়ে দিলেন শুক্রবার রিসেপশন অনুষ্ঠানে। 'মেহেন্দি'-র অনুষ্ঠান যে 'বন্ধুত্ব'-কে নতুন রঙে রাঙিয়েছিল, 'রিসেপশন'-এ তারই যেন বিস্ফোরণ ঘটল।

জেআই