মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী শখকে এবার ঈদের অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে। বিভিন্ন আঙ্গিকে টেলিভিশন পর্দায় হাজির হওয়া এ তারকা উপস্থাপনা করবেন ‘মনের মতো গান’নামের একটি অনুষ্ঠান।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এর উপস্থাপনায় থাকবেন শখ। অনুষ্ঠানে থাকছে মোট ১৫টি গান। দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত গান নিয়ে ‘মনের মতো গান’অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

‘মনের মতো গান’অনুষ্ঠান উপস্থাপনা করা ছাড়াও এটিএন বাংলার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে বর্ণে আনন্দে’অনুষ্ঠানে শখ নেচেছেন তাঁর দল নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হবের ঈদের ষষ্ঠ দিন সকাল নয়টা ১৫ মিনিটে। মুনমুন আহমেদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আরও নাচবেন সোহেল ও তাঁর দল, চাঁদনী ও তাঁর দল এবং ফারজানা চৌধুরী বেবী ও তাঁর দল।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ