৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ঢাকা আর্ট সামিটের দ্বিতীয় আসর। ঢাকা আর্ট সামিট উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির চিত্রশালায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
দক্ষিণ এশিয়ার অন্যতম এই বৃহৎ এই আর্ট সম্মেলনে আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে ২৫০ জনেরও বেশি চিত্রশিল্পী, আলোকচিত্রী অংশ নেবেন।
শিল্পকলা একাডেমীর চিত্রশালায় তিনদিনের এই আয়োজনে থাকবে একক শিল্পকর্ম ও সংরক্ষিত প্রদর্শনী, শিল্প উদ্যোগ, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনীসহ ভিন্নধর্মী সব আয়োজন।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]