প্রথমবারের মতো আইটেম সং এ পারফর্ম করতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা প্রসূন আজাদ। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ ছবির আইটেম গানে নাচবেন তিনি।
এই সম্পর্কে প্রসূন আজাদ বলেন ‘গানটিতে কাজ করতে পেরে খুবই আনন্দিত আমি। কারণ গানটির জন্য অনেক বড় আয়োজন করা হয়েছে। আমি আগে থেকে খুব ভালো ভাবে গানটির অন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি দর্শকদের কাছে আমার পারফর্মেন্স অনেক ভালো লাগবে’
‘ফুল ফুটেছে ঐ বনে, হুল ফুটেছে এই মনে’ শিরোনামের গানটি লিখেছেন অতুন তিয়াস। সঙ্গিত আয়োজন করেছে রোকন ইমন ও গেয়েছেন জয়িতা। নৃত্য পরিচালনা করবেন আসাদ খান।
আইটেম গানটির শুটিং ২৫ ও ২৬ অক্টোবর রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হবে। সেখানে ৫০জন আদিবাসী সাথে নাচবেন প্রসূন আজাদ।
জেআই





