আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি-মাহি জুটির ছবি ‘অনেক সাধের ময়না’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
কাজী জহিরের কাল জয়ী সিনেমা ‘ময়নামতি’র ছায়া অবলম্বনে ‘অনেক সাধের ময়না’ নির্মিত হয়েছে। শুরুতে ‘ময়নামতি’ নামে ছবিটির কাজ শুরু হলেও প্রবর্তিতে ছবির নামে পরিবর্তন করে ‘অনেক সাধের ময়না’ রাখা হয়েছে। তবে যুগের সাথে তাল মিলিয়ে ছবির গল্প, গান এবং চিত্রনাট্যে ভিন্নতা রয়েছে বলে জানায় ছবিটির পরিচালক।
ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
২৭ তারিখ অনলাইনে প্রকাশ করা হয় অনেক সাধের ময়নার ২য় টিজার। এর আগে অনলাইনে ছবিটির প্রথম টিজার প্রকাশ করা হয়ে ছিলো।
জেআই





